ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বিশ্বমঞ্চে জীবন শাহাদাৎ

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

মার্চ ১৬, ২০২৩, ০৮:১০ পিএম

বঙ্গবন্ধুর জন্মদিনে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে বিশ্বমঞ্চে জীবন শাহাদাৎ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিনে (১৭ মার্চ) বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা জীবন শাহাদাৎ। গত বছরের মতো এবারও তার চলচ্চিত্র দেখানো হবে নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আজ ১৬ মার্চ নেপালের রাজধানী কাঠমান্ডুতে এই আয়োজন শুরু হলো ।

জীবন শাহাদাৎ আমার সংবাদকে জানান, নেপাল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আমার চলচ্চিত্র যাত্রার অভিজ্ঞতা খুবই মধুর। এবার যখন জানতে পারি, আমার শর্টফিল্ম ‘নেমপ্লেট’ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে, তখন তাদের ১৭ মার্চ আমার দেশের জাতির পিতার জন্মদিনের মাহাত্ম্যের কথা জানাই।

তিনি আরও বলেন, দিনটি আমাদের দেশের মানুষের জন্য কতখানি গুরুত্বপূর্ণ সে কথাও জানাই। সব শুনে তারা খুবই সম্মানের সঙ্গে আমার সিনেমাটি ১৭ মার্চেই প্রদর্শনীর ব্যবস্থা করেন। এটা আমার জন্য পরম পাওয়া। আমি জাতির জনকের জন্মদিনে দেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে যাচ্ছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে, এটা সত্যিই অনবদ্য বিষয়। আমি আপ্লুত ও গর্বিত।

এই উৎসবের ষষ্ঠ আয়োজনে বিশ্বের ৬০টির বেশি দেশের জমা পড়া আড়াই শতাধিক সিনেমা থেকে ৯৫টি সিনেমা বাছাই করা হয়েছে। চলচ্চিত্রে অভিনয় করেন মাহিরা হাসান, সাবেরি ইয়াসমিন, তাজুল ইসলাম, সাজু আহমেদ।

কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দময়ন্তী ভদ্র এর তোলা ফটোগ্রাফি থেকে অনুপ্রাণিত হয়ে, শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে এই চলচ্চিত্রে ভয়েস ওভার দিয়েছেন কলকাতার শিল্পী সংঘমিত্রা সাক্সেনা ও ব্যাবহৃত রবীন্দ্র সংগীতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের শিল্পী অরুণা সরকার।

Link copied!