ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ০৬:২৭ পিএম

হাসপাতালে ভর্তি অভিনেতা হাসান মাসুদ

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সোমবার রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রাতে প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে হাসপাতালে আসেন তিনি। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে দ্রুত ভর্তি করার পরামর্শ দেন।

বর্তমানে এই অভিনেতা মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

'ব্যাচেলর' সিনেমা ও অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করা গুণী এই অভিনেতার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তার পরিবার, সহকর্মী ও ভক্তরা। তারা দ্রুত তার আরোগ্য কামনা করছেন।

জেএইচআর

Link copied!