ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলকে দুদকের নোটিশ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ১০:০৮ পিএম

‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিলকে দুদকের নোটিশ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমার প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়াকে (শাহরিয়ার শাকিল) সম্পদের বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিওর স্বত্বাধিকারী এবং এসভিএফ-আলফা আই প্রোডাকশনের অন্যতম সহপ্রতিষ্ঠাতা।

দুদকের নোটিশে বলা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে শাহরিয়ার করিম ভূঁইয়ার নামে-বেনামে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এই আদেশের পর আগামী ২১ কর্মদিবসের মধ্যে তাঁকে নিজের, তাঁর স্ত্রী এবং তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পদ, ঋণের তথ্য ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ জমা দিতে হবে।

দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) মো. তানজির আহমেদ জানান, শাহরিয়ার শাকিলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ আরও বেশ কিছু অভিযোগের তদন্ত চলছে। তদন্তের প্রয়োজনে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য দিতে ব্যর্থ হলে বা ভুল তথ্য দিলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে শাহরিয়ার শাকিলের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ তুলেছিলেন চলচ্চিত্র অঙ্গনের সংশ্লিষ্টরা। এ নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রযোজক, পরিচালক ও কলাকুশলীরা প্রতিবাদও জানিয়েছিলেন।

শাহরিয়ার শাকিল ‘তুফান’, ‘তাণ্ডব’ ও ‘দাগি’-র মতো আলোচিত সিনেমা প্রযোজনা করেছেন। এসব সিনেমায় শাকিব খান ও আফরান নিশোর মতো জনপ্রিয় অভিনেতারা অভিনয় করেছেন। দুদকের এই পদক্ষেপের পর চলচ্চিত্র পাড়ায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

জেএইচআর

Link copied!