ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কন্যাকে গ্ল্যামার দুনিয়ায় আনতে চান না আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

এপ্রিল ২৪, ২০২৬, ১২:৩৪ পিএম

কন্যাকে গ্ল্যামার দুনিয়ায় আনতে চান না আলিয়া ভাট

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের কন্যা রাহা কাপুরকে ঘিরে জন্মের পর থেকেই ভক্তদের আগ্রহ তুঙ্গে। অনেকেই মনে করেন, বড় হয়ে সে তার বাবা-মায়ের মতোই রূপালি পর্দায় নিজের জায়গা করে নেবে।

তবে আলিয়া ভাটের ভাবনা একেবারেই ভিন্ন। তিনি চান না রাহা ভবিষ্যতে গ্ল্যামার দুনিয়ায় পা রাখুক। বরং মেয়েকে একজন ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে আগ্রহী এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, অল্প বয়সেই তিনি রাহার মধ্যে একজন অ্যাথলিট হওয়ার সম্ভাবনা লক্ষ্য করছেন। মাত্র তিন বছর বয়সেই মেয়ের চলাফেরা ও আচরণে সেই প্রতিভার ইঙ্গিত পাওয়া যায় বলে মনে করেন তিনি।

এ ছাড়া নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে আলিয়া আরও জানান, তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা তার মা। মায়ের কাছ থেকেই তিনি প্রতিনিয়ত শক্তি ও প্রেরণা পান বলে উল্লেখ করেন এই অভিনেত্রী।

এম জি

Link copied!