ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মৃত্যুর গুজবে রুনা লায়লা বললেন, ‘আমি সুস্থ’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ৫, ২০২৬, ০৫:০৪ পিএম

মৃত্যুর গুজবে রুনা লায়লা বললেন, ‘আমি সুস্থ’

ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থান করছেন। তিনি সেখানে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে গেছেন। তবে এই সফরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর বিষয়ে ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়ে, যা নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।

গুজব ছড়িয়ে পড়ার বিষয়টি নজরে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানান এই কিংবদন্তি কণ্ঠশিল্পী। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়ে স্পষ্ট করেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন এবং এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা।

নিজের বার্তায় তিনি বলেন, তার মৃত্যুর বিষয়ে যে অদ্ভুত গুজব ছড়ানো হয়েছে তা ভিত্তিহীন। একই সঙ্গে তিনি ভক্ত-অনুরাগীদের অনুরোধ করেন, যাচাই ছাড়া কোনো তথ্য যেন কেউ শেয়ার না করেন।

রুনা লায়লা আরও জানান, এ ধরনের মিথ্যা খবর শুধু তাকে নয়, তার পরিবার ও কাছের মানুষদেরও মানসিকভাবে আঘাত করে। তার মতে, এমন দায়িত্বহীন তথ্য প্রচার অনাকাঙ্ক্ষিত এবং তা থেকে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন।

এদিকে গুজব ছড়িয়ে পড়ার পর দেশ-বিদেশে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকে তাকে ফোন করে খোঁজ নেওয়ার চেষ্টা করেন। এতে তিনি বিস্মিত, বিব্রত ও ক্ষুব্ধ হয়েছেন বলেও জানান।

শেষে তিনি ভক্তদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে গুজব থেকে দূরে থাকার আহ্বান জানান।

এম জি

Link copied!