ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাবার নামের অংশ কেটে দিলেন বিজয়ের ছেলে, পারিবারিক দূরত্ব প্রকাশ্যে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৩:৩০ এএম

বাবার নামের অংশ কেটে দিলেন বিজয়ের ছেলে, পারিবারিক দূরত্ব প্রকাশ্যে

তামিল সুপারস্টার বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই ব্যক্তিজীবনের টানাপোড়েন নতুন করে আলোচনায় এসেছে। একদিকে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন জোরালো হচ্ছে, অন্যদিকে স্ত্রী ও সন্তানের সঙ্গে দূরত্বও প্রকাশ্যে চলে এসেছে।

রোববার ১১ মে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা-মা থেকে শুরু করে আলোচিত প্রেমিকা হিসেবে আলোচনায় থাকা তৃষা কৃষ্ণানও। দর্শকাসনের প্রথম সারিতে বসেছিলেন তৃষা। বিজয় শপথবাক্য পাঠের সময় তাকে আবেগাপ্লুত দেখায়। যদিও নিজেকে সামলে রাখেন তিনি।

সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম কর্মদিবস শুরু হওয়ার আগেই নতুন বিতর্ক সামনে আসে। বিজয়ের ছেলে জেসন সঞ্জয় বাবার বিরুদ্ধে এক প্রতীকী পদক্ষেপ নিয়েছেন বলে আলোচনা শুরু হয়েছে।

বিজয়ের ব্যক্তিজীবন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন চলছে। বিশেষ করে তৃষার সঙ্গে তার ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসার পর পারিবারিক সম্পর্কের অবনতির বিষয়টি আরও সামনে আসে। মনোনয়ন জমা দেওয়ার পর বিজয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন তার স্ত্রী সঙ্গীতা স্বর্ণালিঙ্গম।

১৯৯৯ সালের ২৫ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সঙ্গীতা। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ধীরে ধীরে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয়। ২০২৩ সালের পর সেই টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে বিচ্ছেদের প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন এই তারকা দম্পতি।

এর মধ্যেই বাবার নাম থেকে নিজেকে আলাদা করার ইঙ্গিত দিয়েছেন জেসন। এতদিন তিনি নিজেকে ‘জেসন সঞ্জয় ভি’ নামে পরিচয় দিতেন। তবে রোববারের পর নামের পাশ থেকে বাবার নামের আদ্যক্ষর ‘ভি’ সরিয়ে ‘এস’ ব্যবহার শুরু করেছেন। এটি তার মা সঙ্গীতার নামের আদ্যক্ষর বলে জানা গেছে।

শুধু তাই নয়, সমাজমাধ্যমেও বাবাকে অনুসরণ করা বন্ধ করেছেন জেসন। সব মিলিয়ে বর্তমান পরিস্থিতিতে তিনি মায়ের পক্ষেই অবস্থান নিয়েছেন বলে মনে করছেন অনেকে।

এম জি
 

Link copied!