ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের সঙ্গে যা ঘটল

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১৬, ২০২৬, ১২:০৯ এএম

দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের সঙ্গে যা ঘটল

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ও অবমাননাকর পরিস্থিতির শিকার হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। গতকাল রবিবার (১৪ জুন) বিকেলে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লি পৌঁছালে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে।

বিমানবন্দরে নামার পর দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ তাঁকে অভ্যর্থনা জানান এবং ইমিগ্রেশন ডেস্কে নিয়ে যান। সেখানে ইমিগ্রেশন কর্মকর্তা উপদেষ্টার ব্যক্তিগত তথ্য দীর্ঘ সময় ধরে পরীক্ষা করলেও কোনো কথা বলছিলেন না। প্রায় ১৫ মিনিট পেরিয়ে যাওয়ার পর হাইকমিশনার জানতে চান কোনো সমস্যা আছে কি না, কিন্তু ওই কর্মকর্তা নীরব থাকেন।

একপর্যায়ে কর্মকর্তা তাঁর জন্মস্থান এবং আগের ভারত সফর নিয়ে প্রশ্ন করেন। এরপর তিনি ডেস্ক ছেড়ে ভেতরে চলে যান এবং ফিরে এসে জাহেদ উর রহমানের আঙুলের ছাপ ও চোখের মণি (আইরিশ) স্ক্যান করেন। সবশেষে তাঁকে সোফায় গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে বলা হয়।

এই পরিস্থিতিতে হাইকমিশনার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। কয়েক দফা ফোনালাপের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, দেশটির ইমিগ্রেশন বিভাগের নথিতে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নাম ‘ওয়াচলিস্ট’ বা বিশেষ তালিকায় রাখা হয়েছে। এমন চরম অবমাননাকর পরিস্থিতিতে উপদেষ্টা ঢাকার উচ্চপর্যায়ে যোগাযোগ করেন এবং ক্ষোভে তখনই দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

পরিস্থিতি বেগতিক দেখে ভারতীয় কর্মকর্তারা দ্রুত জানান যে, তাঁর ছাড়পত্র হয়ে গেছে এবং তিনি চাইলে ভারতে প্রবেশ করতে পারেন। তবে ঢাকা ও দিল্লির সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, অতীতে ঘটে যাওয়া কিছু ঘটনার জের ধরে জেনেশুনেই পরিকল্পিতভাবে তাঁকে এই অপমানজনক পরিস্থিতির মুখে ফেলা হয়েছে। এই ঘটনার সময় ইমিগ্রেশনে উপস্থিত বিভিন্ন দেশের যাত্রীদের সামনে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়।

জেএইচআর

Link copied!