ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিশ্বকাপে বড় হারের পর কোচকে বিদায় দিল তিউনিসিয়া

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ১৬, ২০২৬, ১২:২৫ এএম

বিশ্বকাপে বড় হারের পর কোচকে বিদায় দিল তিউনিসিয়া

বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পরই প্রধান কোচ সাবরি লামুশির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে তিউনিসিয়ার ফুটবল ফেডারেশন।

ইউরোপিয়ান পরাশক্তি সুইডেনের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় আফ্রিকান জায়ান্টরা। এই হারের ফলে টুর্নামেন্টে তাদের পরবর্তী পথ কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে এবারের বিশ্বকাপে গোল ব্যবধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিউনিসিয়ার সম্ভাবনা আরও চাপে পড়েছে।

এমন পরিস্থিতিতেই ৫৪ বছর বয়সী সাবরি লামুশিকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় ফেডারেশন। চলতি বছরের জানুয়ারিতে তাকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে ছয় মাস পূর্ণ হওয়ার আগেই বিশ্বকাপ চলাকালেই তার অধ্যায়ের ইতি ঘটল।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচেও ভালো ফল করতে পারেনি তিউনিসিয়া। বেলজিয়ামের বিপক্ষে তারা ৫-০ গোলের ব্যবধানে হেরেছিল, যা দলটির প্রস্তুতি নিয়ে প্রশ্ন তৈরি করেছিল।

কোচিং ক্যারিয়ারে সাবরি লামুশি এর আগে আইভরি কোস্ট, নটিংহ্যাম ফরেস্ট এবং কার্ডিফ সিটির দায়িত্ব পালন করেছেন।

তার বিদায়ের পর আপাতত দলের সহকারী কোচই ভারপ্রাপ্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।

এম জি
 

Link copied!