ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬

প্রথম ভালোবাসা নিয়ে কেয়া পায়েলের স্ট্যাটাস

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৫:২৬ পিএম

প্রথম ভালোবাসা নিয়ে কেয়া পায়েলের স্ট্যাটাস

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল বর্তমানে অবকাশ যাপনে মালদ্বীপে সময় কাটাচ্ছেন। ব্যস্ত অভিনয়জীবনের ফাঁকে কাটানো এই সফরের নানা মুহূর্ত নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন তিনি। সমুদ্রসৈকত, স্পিডবোট ভ্রমণ, বিলাসবহুল রিসোর্ট এবং মনোমুগ্ধকর প্রকৃতির ছবি ও ভিডিওতে মুগ্ধ হচ্ছেন তার ভক্ত-অনুরাগীরা।

মালদ্বীপ সফরের বিভিন্ন মুহূর্তের পাশাপাশি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা। ভিডিওতে দেখা যায়, একটি অভিজাত রেস্তোরাঁয় রহস্যময় এক যুবকের সঙ্গে বসে সময় কাটাচ্ছেন কেয়া পায়েল। গল্প-আড্ডার একপর্যায়ে ওই যুবককে নিজের হাতে খাবারও খাইয়ে দিতে দেখা যায় অভিনেত্রীকে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর অল্প সময়েই সেটি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি ঘিরে নেটিজেনদের অনেকেই ধারণা করছেন, ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কেয়া পায়েল। তাদের মতে, মালদ্বীপ সফরটি শুধুই অবকাশ যাপন নয়, বরং এটি হতে পারে অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্কের বিশেষ একটি অধ্যায়ের অংশ।

এমন গুঞ্জনের মধ্যেই নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দেন কেয়া পায়েল। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’ তার এই সংক্ষিপ্ত বার্তা রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর এমন একটি ক্যাপশন পোস্ট করায় বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে নানা ধরনের জল্পনা শুরু হয়েছে। অনেকে দুই ঘটনার মধ্যে সম্পর্ক খুঁজে দেখার চেষ্টা করছেন। পোস্টের মন্তব্যের ঘরেও ভালোবাসা ও স্মৃতিকে ঘিরে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন অনুসারীরা।

একজন মন্তব্য করেন, ‘প্রথম ভালোবাসা কখনোই ভোলা যায় না, যতই চেষ্টা করা হোক।’ আরেকজন লেখেন, ‘জীবনের প্রথম কোনো অনুভূতিই সহজে ভুলে থাকা যায় না।’ এমন নানা মন্তব্যে ভরে উঠেছে অভিনেত্রীর পোস্ট।

তবে রহস্যময় যুবকের পরিচয় কিংবা তাদের সম্পর্ক নিয়ে কেয়া পায়েল এখনো কোনো মন্তব্য করেননি। তাই মালদ্বীপ সফরের এই ঘটনাগুলো কেবল কাকতালীয়, নাকি সত্যিই তার জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত তা এখনো স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’- এই এক প্রশ্নেই ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

এএন

Link copied!