ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘মাতৃমৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিতের তাগিদ’

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৪, ২০২২, ০২:২৬ পিএম

‘মাতৃমৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিতের তাগিদ’

স্বাধীনতার পর দেশে প্রতিদিন গড়ে ৪০ জন মা এবং ৫০০ নবজাতকের মৃত্যু হতো। বর্তমানে তা অনেক কমিয়ে আনা হয়েছে। এখন প্রতিলাখে ১৬৪ মায়ের মৃত্যু হয়। তবে এটিকে আরও কমিয়ে ১০০ এর নিচে নামিয়ে আনতে হবে জানিয়ে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

রোববার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অবসটেট্রিক্যাল অ্যান্ড গাইনীকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।

আলোচকরা বলেন, মাতৃমৃত্যু প্রধানত দুইটি কারণে হয়ে থাকে। এগুলো হলাও রক্তক্ষরণ ও খিচুনির। এটি হয়, বাড়িতে অদক্ষ দাইয়ের মাধ্যমে ডেলিভারির কারণে। এটি মোকাবিলায় ডেলিভারি রোগীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু রোগীরা এমন অবস্থায় হাসপাতালে আসেন, যখন আর কিছুই করার থাকে না। মাতৃমৃত্যু রোধে প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে মায়েদের হাসপাতালে আনা। তাদের হাসপাতালে আনতে পারলে মাতৃমৃত্যু সমস্যা বহুলাংশেই সমাধান হয়ে যাবে। মাতৃমৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক ডেলিভারির বিকল্প নেই।

এ অবস্থায় গ্রামে ডেলিভারির জন্য সরকার মিউওয়াইফ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অনেক মিউওয়াইফ তৈরি হয়েছে। এখন শুধু তাদেরকে পদায়ন করতে হবে বলে জানিয়েছেন আলোচকরা।

সংবাদ সম্মেলনে চিকিৎসকরা নারী স্বাস্থ্য উন্নয়নের প্রতিবন্ধকতাগুলো কিভাবে দূর করা যায় এবং নারীস্বাস্থ্যের সার্বিক উন্নয়নে ওজিএসবি কি ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ওজিএসবির সভাপতি অধ্যাপক ফেরদৌসি বেগম বলেন, ‍‍`স্বাধীনতার পর প্রতিদিন প্রায় ৪০ মা এবং ৫০০ নবজাতক মারা যেত। এ অবস্থায় আমরা কাজ শুরু করেছি। লাখে প্রায় ৫০০ মায়ের মৃত্যু হতো। বর্তমানে এটি ১৬৪ জনে নেমে এসেছে। তবে এটলে ৭০ জনে নামিয়ে আনতে হবে। এখনে প্রধান প্রতিবন্ধকতা অপ্রাতিষ্ঠানিক ডেলিভারি। এখনও শতকরা ৫০ ভাগ ডেলিভারি বাড়িতে অদক্ষ দাইয়ের মাধ্যমে তা হয়। আমরা সেটাকে প্রাতিষ্ঠানিক করতে চাই। যেনো মাতৃ ও শিশু মৃত্যু না ঘটে।

তিনি আরও বলেন, গর্ভবতী নারীর সেবায় প্রতিটি স্তরে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবুও অনেকে প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য হাসপাতালে যান না। গর্ভবস্থায় মাত্র ৪৭ শতাংশ মা ৪ বার চিকিৎসকের কাছে আসেন। মায়েদের এ বিষয়ে সচেতন করতে হবে।

অধ্যাপক ডা.  ফারহানা দেওয়ান, ‍‍`পরিবার পরিকল্পনার বিষয়ে কয়েকটি সূচক রয়েছে। এর মধ্যে বর্তমানে ৬০ শতাংশ কাপল কনডম ব্যবহার করেন। এটাকে আরও বাড়াতে হবে। আমাদের বর্তমান ফার্টিলিটি রেট ২.২ এটাকে ২ এর নিচে নামিয়ে আনতে হবে। এ সব বিষয়ে আমরা উদ্যোগ নিয়ে কাজ করছি। পরিবার পরিকল্পনায় আমরা দীর্ঘমেয়াদি প্রদক্ষেপে জোর দিচ্ছি। এতে সফলতার হার প্রায় শতভাগ। এমনকি ইউনিয়ন পর্যায়েও এ ধরনের ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এখন শুধু এটির ব্যাপারে জনগণকে জানাতে হবে।‍‍`

বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুল আরা হক বলেন, ‍‍`মাতৃমৃত্যু রোধে সবথেকে জরুরি নারীকে মানুষ হিসেবে সম্মান করা। নারী মৃত্যুর কারণ, সমাজে নারীর জীবনের মূল্য নেই। বর্তমানে লাখে ১৬৪ জন মা মারা যায়। আমরা এটাকে ৭০ এ নামিয়ে আনার লক্ষ্যে কাজ করছি। যদিও আমাদের চাওয়া একটা মায়েরও যেন মৃত্যু না হয়।  আমরা নারীরা কেন একজন মানুষকে জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করবো? আমাদেরও মানুষ হিসেবে সুস্থ্যভাবে বেচে থাকার অধিকার আছে। তাই মায়ের মৃত্যু রোধে সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে।

এছাড়াও সংবাদ সম্মেলনে প্রসব সংক্রান্ত বিভিন্ন জটিলতায় করণীয় এবং উদীয়মান চিকিৎসকদের পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় বিষয়বস্তু নিয়ে নতুন সংযোজন বাংলাদেশের প্রথম ইউটিউব চ্যানেল ‍‍`ওজিএসবি স্বাস্থ্যশিক্ষা‍‍` উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফেরদৌসি বেগম, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. গুলশান আরা, অধ্যাপক ডা. রওশন আরা বেগম, অধ্যাপক ডা. পারভিন ফাতেমা, অধ্যাপক ডা. সামিনা চৌধুরী, অধ্যাপক ডা. কোহিনুর বেগম, অধ্যাপক ডা. সেহেরিন ফরহাদ সিদ্দিকা, অধ্যাপক ডা. সালেহা বেগম চৌধুরী, অধ্যাপক ডা. ফারহানা দেওয়ান এবং অধ্যাপক ডা. এস কে জিন্নাত আরা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ওজিএসবি বাংলাদেশের স্ত্রী রোগ ও প্রসূতিবিদ্যার বিশেষজ্ঞদের একটি অলাভজনক সংগঠন। নারীশিক্ষা, সেবা, শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য নারীর প্রতি সামাজিক দায়িত্ব অর্থাৎ মেয়েদের সকল প্রকার সেবামূলক কাজ ওজিএসবি করে থাকে। নারী স্বাস্থের উন্নয়নের লক্ষ্যে ১৯৭২ সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। বর্তমানে সারা বাংলাদেশে এর ১৮টি শাখা আছে এবং এর সদস্য সংখ্যা প্রায় ২ হাজার ৬০০। 

মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রথম পদক্ষেপ হিসেবে ওজিএসবি যুদ্ধে আহত ও নির্যাতিত নারীদের সেবা ও সহযোগিতায় সরকারকে এগিয়ে আসার জন্য জোরালো আহবান জানিয়েছিল। বর্তমানে এই সংগঠনটি বিভিন্ন দেশি বিদেশি আন্তর্জাতিক সংস্থা ও সরকারী পৃষ্ঠপোষকতায় মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানোর জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। 

বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস পাওয়ার পিছনে এই সংগঠনটির ভূমিকা সর্বজনস্বীকৃত। বাংলাদেশে মা ও নারীস্বাস্থ্য বিষয়ে সার্বিক ও সঠিক চিকিৎসা সেবা এবং সচেতনতা তৈরীতে সংগঠনটি বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন এর আয়োজন করে থাকে।

টিএইচ

Link copied!