জানুয়ারি ৯, ২০২৩, ০৫:৫৮ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারি সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়মিত মহাপরিচালক পদায়ন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরকে (৪২৭৩২) স্বাস্থ্য অধিদপ্তরের রুটিন দায়িত্ব পালনের অনুমতিসহ গুরুত্বপূর্ন আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য আয়ন-ব্যয়ন কর্মকর্তার (ডিডিও) ক্ষমতা/ দায়িত্ব অর্পণ করা হলো।
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে তা কার্যকর হবে।
টিএইচ
