ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সারাদেশের বেসরকারি হাসপাতালগুলোর জন্য নতুন নির্দেশনা জারি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৬, ০২:৩৫ পিএম

সারাদেশের বেসরকারি হাসপাতালগুলোর জন্য নতুন নির্দেশনা জারি

দেশে সাম্প্রতিক সময়ে বেসরকারি হাসপাতালে হাম ও সন্দেহজনক হাম রোগীদের ভর্তি ও চিকিৎসা নিয়ে অনিয়মের অভিযোগের পর নতুন করে ৬ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা থেকে জারি করা এ নির্দেশনায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে হাম রোগীদের জন্য পৃথক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি তথ্য ব্যবস্থাপনা ও সরকারি হাসপাতালের সঙ্গে সমন্বয় জোরদারের কথা বলা হয়েছে। নির্দেশনায় স্বাক্ষর করেন পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।

নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে হাম বা সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন রাখতে হবে এবং ভর্তি প্রক্রিয়ার আগেই তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে।

এছাড়া বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিদ্যমান মোট শয্যার অন্তত ১০ শতাংশ দরিদ্র রোগীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। এর মধ্যে নির্ধারিত অংশ, অর্থাৎ ৫ শতাংশ শয্যা হাম আক্রান্ত বা সন্দেহজনক রোগীদের জন্য বরাদ্দ রাখতে হবে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, ২৫০ শয্যার হাসপাতালে অন্তত ১২টি শয্যা এই রোগীদের জন্য রাখতে হবে।

আরও বলা হয়েছে, হাসপাতালে ভর্তি প্রতিটি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন করে অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। পাশাপাশি রোগীর তথ্য প্রতিদিন নির্ধারিত অনলাইন সার্ভার (surveillance.dghs.gov.bd)-এ আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজনে ০১৭৫৯১১৪৪৮৮ নম্বরে যোগাযোগের কথাও উল্লেখ রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, হাম রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনায় স্থানীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দ্রুত তথ্য আদান-প্রদান এবং চিকিৎসা সেবা নিশ্চিত করতেই এসব নির্দেশনা কার্যকর করা হয়েছে।

এএন

Link copied!