ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ২, ২০২৬, ১২:১৫ পিএম

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে

চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি নিশ্চিত করেছে বলে তিনি জানান।

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্তদের দ্রুত শনাক্ত করতে ইতিমধ্যে থানা, উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত পরিমাণে ‘এনএসওয়ান’ (NS1) পরীক্ষার কিট পাঠানো হয়েছে।

এ ছাড়া, ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোর হাসপাতালগুলোকে বিশেষভাবে প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনা করে রোগী বাড়লে ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড ও বিশেষায়িত শয্যাগুলো চালু করা হবে।

সরদার সাখাওয়াত হোসেন বকুল আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসাব্যবস্থা নয়, সচেতনতা সবচেয়ে জরুরি। এজন্য ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি এবং মসজিদের ইমামসহ সবাইকে চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়েছে।

জেএইচআর

Link copied!