ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

বিয়ের ৬ মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

জুলাই ২, ২০২৬, ১২:০৬ পিএম

বিয়ের ৬ মাসের মাথায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের মাত্র ছয় মাসের মাথায় নুসরাত জাহান রিয়া (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে করা মামলায় নিহতের স্বামী ফরহাদুল ইসলাম রিফাতকে (২০) গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ- প্রেমের সম্পর্কের পর মাত্র ছয় মাস আগে রিফাতের সঙ্গে রিয়ার বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিসহ বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে রিয়ার ওপর শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। দীর্ঘদিনের এই নির্যাতন ও মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরেই রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

এই ঘটনায় নিহতের ভাই মো. মোজাম্মেল হোসেন রানা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় রিয়ার স্বামী রিফাত ও ননদসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে মামলার প্রধান আসামি রিফাতকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, গৃহবধূকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মামলায় প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

জেএইচআর

Link copied!