ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ভেনেজুয়েলায় হামলার জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ৪, ২০২৬, ০৩:৫৪ পিএম

ভেনেজুয়েলায় হামলার জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর শুভেচ্ছা
ফাইল ছবি

ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে আসার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

শনিবার রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন জায়গায় হামলা চালায় মার্কিন সেনাবাহিনী। এরপর তাদের ডেল্টা ফোর্স মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে। বর্তমানে নিউইয়র্কে আছেন মাদুরো। সেখানে তাকে কারাগারে রাখা হয়েছে। মাদুরোর বিরুদ্ধে মাদক সন্ত্রাস ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের দায়ে তার বিচার করা হবে।

নেতানিয়াহু ভেনেজুয়েলায় এ হামলার জন্য ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে বলেছেন, “শুভেচ্ছা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য আপনার সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের জন্য। আমি আপনার সেনাদের সাহসী দৃঢ় সংকল্পকে স্যালুট জানাই।”

সূত্র: আলজাজিরা

এএন

Link copied!