ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ১০, ২০২৬, ০১:০২ পিএম

নেতানিয়াহু কি সত্যিই মারা গেছেন?
সংগৃহীত ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মৃত্যু বা আহত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে নেতানিয়াহুর প্রকাশ্য উপস্থিতি না থাকায় এ নিয়ে জল্পনা আরও বেড়েছে। তার ব্যক্তিগত চ্যানেলে সর্বশেষ ভিডিও প্রকাশের পর প্রায় তিন দিন পার হলেও নতুন কোনো ভিডিও প্রকাশ করা হয়নি। এছাড়া তার সাম্প্রতিক ছবি প্রকাশের পরও কয়েক দিন কেটে গেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর নামে যেসব বক্তব্য প্রকাশিত হয়েছে, সেগুলো কেবল লিখিত আকারে দেওয়া হয়েছে। অথচ আগে নিয়মিতই তার ভিডিও বার্তা প্রকাশ করা হতো কখনো প্রতিদিন একটি, আবার কখনো দুই থেকে তিনটি ভিডিওও দেখা যেত।

এদিকে কয়েকটি সূত্রের বরাতে বলা হয়েছে, ৮ মার্চ নেতানিয়াহুর বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সম্ভাব্য আত্মঘাতী ড্রোন হামলার আশঙ্কায় অতিরিক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের নির্ধারিত ইসরায়েল সফর বাতিল হওয়াও এই গুঞ্জনের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে কিছু সূত্রে দাবি করা হচ্ছে।

অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নেতানিয়াহুর এক ফোনালাপের বিষয়ে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসে প্যালেস একটি বিবরণ প্রকাশ করলেও সেখানে কথোপকথনের নির্দিষ্ট তারিখ উল্লেখ করা হয়নি; কেবল লিখিত সারসংক্ষেপ দেওয়া হয়েছে।

তবে এসব তথ্য ও দাবি ঘিরে যে জল্পনা তৈরি হয়েছে, তা এখনো কোনো সরকারি সূত্রে নিশ্চিত করা হয়নি।

এএন

Link copied!