ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চীনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প 

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৭:০৪ পিএম

চীনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। ২০১৭ সালের পর এটি তাঁর প্রথম চীন সফর।

বুধবার আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ দুই নেতা ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং বৃহস্পতিবার ও শুক্রবার বৈঠকে বসবেন।

ধারণা করা হচ্ছে, এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে চীনের উদ্দেশে রওনা দেওয়ার আগে ট্রাম্প জানান, শি জিনপিংয়ের সঙ্গে তিনি ইরান ইস্যুতে “দীর্ঘ আলোচনা” করবেন। তবে তাঁর সফরের মূল ফোকাস থাকবে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প-শি এই বৈঠক শুধু অর্থনৈতিক সম্পর্ক নয়, বরং বৈশ্বিক কূটনীতি ও ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এম জি
 

Link copied!