ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাঝ আকাশে বাইরে গিয়ে সিগারেট খাওয়ার আবদার, বিমানকর্মীকে কামড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২৬, ০২:৩০ পিএম

মাঝ আকাশে বাইরে গিয়ে সিগারেট খাওয়ার আবদার, বিমানকর্মীকে কামড়

মেলবোর্ন থেকে যুক্তরাষ্ট্রের ডালাসগামী কান্টাসের কিউএফ একুশ ফ্লাইটে মাঝ আকাশে অস্বাভাবিক এক পরিস্থিতির সৃষ্টি হয়। উড্ডয়নের প্রায় সাত ঘণ্টা পর ৩৫ হাজার ফুট উচ্চতায় হঠাৎ এক যাত্রী অশান্ত আচরণ শুরু করলে পুরো ফ্লাইটে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও ক্রুদের ভাষ্য অনুযায়ী, ওই যাত্রী হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন এবং বিমানের ভেতরে বলেন, তিনি বাইরে গিয়ে সিগারেট খেতে চান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তিনি এক পর্যায়ে কেবিন ক্রুর একজনকে কামড়ে দেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার সময় কেবিন ক্রুরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। পরে অন্যান্য যাত্রীও এগিয়ে আসেন এবং সম্মিলিতভাবে ওই যাত্রীকে নিয়ন্ত্রণে আনা হয়। বিমানের ভেতরে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনাও ঘটে, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়।

পরিস্থিতি স্বাভাবিক না থাকায় ফ্লাইটটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি পলিনেশিয়ার রাজধানী পাপিতেতে জরুরি অবতরণ করে। অবতরণের পর স্থানীয় কর্তৃপক্ষ ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে নেয়।

বিমান সংস্থাটি জানায়, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ ধরনের বিশৃঙ্খল আচরণের ক্ষেত্রে তাদের নীতিতে কঠোর অবস্থান রয়েছে। পরে ওই যাত্রীকে সংস্থাটির সব ফ্লাইটে আজীবনের জন্য নিষিদ্ধ করা হয়।

সংক্ষিপ্ত বিরতির পর বিমানটি পুনরায় ডালাসের উদ্দেশে যাত্রা শুরু করে এবং পরদিন গন্তব্যে পৌঁছায়।

সূত্র: দ্য গার্ডিয়ান

এম জি
 

Link copied!