ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

জেলেনস্কির যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৩:৫৪ এএম

জেলেনস্কির যুদ্ধবিরতি প্রস্তাবের মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, নিহত ৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতি ও সংলাপের আহ্বানের পরও খারকিভ অঞ্চলে নতুন করে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ২০ জনের বেশি মানুষ।

মঙ্গলবার (৯ জুন) চালানো এ হামলায় খারকিভের বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

হামলার পর একাধিক ভবন ধসে পড়ায় অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। নিখোঁজদের উদ্ধারে জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

এ হামলার সময় ইউরোপীয় কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে রাজধানী কিয়েভে ফিরছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সফরকালে তিনি ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি এবং যুদ্ধ বন্ধের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা করেন।

সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি বড় ধরনের হামলার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন জেলেনস্কি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর অংশগ্রহণে একটি ত্রিপক্ষীয় সংলাপ শুরু করার প্রস্তাবও দেন তিনি।

তবে তার সেই আহ্বানের মধ্যেই খারকিভে নতুন হামলার ঘটনায় অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।

এম জি

Link copied!