ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ১০ জুন, ২০২৬

বাংলাদেশকে ৩১ কোটি ডলারের ঋণ দিচ্ছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১০, ২০২৬, ০৭:৩৮ এএম

বাংলাদেশকে ৩১ কোটি ডলারের ঋণ দিচ্ছে জাপান

জ্বালানি খাতে স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলারের ঋণ সহায়তা দিচ্ছে জাপান। এ লক্ষ্যে মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও জাপানের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ঢাকায় জাপান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জ্বালানি সরবরাহ নিশ্চিতে জরুরি সহায়তা কর্মসূচির আওতায় ‘এক্সচেঞ্জ অব নোটস’ এবং ঋণচুক্তিতে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাংলাদেশের পক্ষে নথিগুলোতে সই করেন ইআরডি সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী। জাপানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর প্রধান প্রতিনিধি তাকাহাসি জুনকো।

চুক্তি অনুযায়ী, জাপান বাংলাদেশকে ৫০ বিলিয়ন ইয়েনের সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) ঋণ দেবে, যার মূল্য প্রায় ৩১ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, এই সহায়তা বাংলাদেশ ও জাপানের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারত্বের প্রতিফলন। তিনি উল্লেখ করেন, দুই দেশের কৌশলগত সম্পর্ক এবং জাপানের ‘অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে।

এই ঋণ সহায়তা দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এএন

Link copied!