ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ১৫, ২০২৬, ১০:০৯ এএম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের আশায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের পাশাপাশি শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব দেখা গেছে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম এক ধাক্কায় ৪ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল প্রায় ৮৩ দশমিক ৭০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৪ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ ডলারে লেনদেন হয়েছে।

তেলের দামের পতনের পাশাপাশি এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতেও উত্থান লক্ষ্য করা গেছে। জাপানের নিক্কেই-২২৫ সূচক লেনদেনের শুরুতেই ৫ শতাংশের বেশি বেড়ে যায়। দক্ষিণ কোরিয়ার কসপি সূচকও প্রায় ৫ দশমিক ৭ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বমুখী হয়।

এ ছাড়া তাইওয়ানের তাইএক্স সূচক ২ দশমিক ৭ শতাংশ এবং অস্ট্রেলিয়ার এএসএক্স-২০০ সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ওয়াল স্ট্রিটের ফিউচার মার্কেটেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক-সংশ্লিষ্ট ফিউচার প্রায় ১ শতাংশ এবং প্রযুক্তিনির্ভর নাসডাক ফিউচার প্রায় ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

এই পরিস্থিতির সূচনা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার মাধ্যমে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো হয়েছে এবং হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা হবে।

তিনি বৈশ্বিক জাহাজ চলাচল ও জ্বালানি বাজারের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘তেলের প্রবাহ আবার স্বাভাবিক হোক।’

তবে পরবর্তী এক বিবৃতিতে ট্রাম্প স্পষ্ট করেন, হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে চালু করা হবে না। চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার পরই প্রণালিটি আবারও আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য খুলে দেওয়া হবে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, তার দেশের মধ্যস্থতায় হওয়া এ সমঝোতা আগামী ১৯ জুন আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হতে পারে।

সূত্র: আল জাজিরা

এএন

Link copied!