ডিসেম্বর ২৬, ২০২২, ০৬:৫৬ পিএম
সম্প্রতি বাংলাদেশ তাঁত বোর্ড রাজস্ব খাতে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পৌঁছাতে পারবেন।
পদের নাম : অধ্যক্ষ (সিএইচপিইডি)
পদসংখ্যা : ১
আবেদন যোগ্যতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে দায়িত্বশীল পদে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিগ্রি অথবা ১৫ বছরের অভিজ্ঞতাসহ টেক্সটাইল টেকনোলজিতে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা : অনূর্ধ্ব ৪০ বছর।
বেতন স্কেল : ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : তাঁত বোর্ডের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে আবেদনপত্র পাঠাতে হবে চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ড, বিটিএমসি ভবন (৫ম তলা), ৭-৯ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫ এই ঠিকানায়।
আবেদন ফি : পরীক্ষা ফি বাবদ ১০০০ টাকা চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ডের অনুকূলে জমা দেওয়ার চালান/ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মূল কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৩।
এবি
