ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৩৫০ সিসির মোটরবাইক রাস্তায় নামার আগে দক্ষ চালক চান হাইকোর্ট

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১১, ২০২৩, ০২:০৬ পিএম

৩৫০ সিসির মোটরবাইক রাস্তায় নামার আগে দক্ষ চালক চান হাইকোর্ট

৩৫০ সিসির উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল রাস্তায় চলাচলের অনুমতির আগে দক্ষ চালক তৈরি করে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বাস্তবায়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মিনহাজুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. শাহবাজ হোসাইন খান, অ্যাডভোকেট শারমিনা হক ও ব্যারিস্টার সৈয়দ তাজরুল হোসেন। রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

‘মোটরসাইকেলে সর্বোচ্চ মৃত্যুহার দেশে’ শিরোনামে গত বছরের ১৭ জুন একটি জাতীয় দৈনিক প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদনটি যুক্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন গত রোববার ৮ অক্টোবর এ রিটটি করেন।

প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেল চালিয়ে শেরপুর জেলা শহর থেকে সদর উপজেলার হালগড়া চকবড়ই গাছিতে গ্রামের বাড়িতে ফিরছিলেন বিজিবির সদস্য মো. ইউসুফ জামিল (২৬)। পথে আমতলী সেতুর ওপর পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।

আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন বলেন, দেশে ৩৫০ সিসির মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়ার বিষয়ে গত ৭ সেপ্টেম্বর সরকার সিদ্ধান্ত নিয়েছে। সারাদেশে দুর্ঘটনার ৪০ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনা বলে পত্রিকায় এসেছে। এশিয়ার মধ্যে বাংলাদেশে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর হার সর্বোচ্চ। যে কারণে ১৬৫ সিসির ওপরে মোটরসাইকেল চালানোর অনুমতি দেওয়ার আগে দুর্ঘটনা এড়াতে বৃহত্তর স্বার্থে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে কঠোর শর্ত প্রণয়ন ও তা বাস্তবায়ন জরুরি।

আরএস

Link copied!