ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এজে মোহাম্মদ আলীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

নিজস্ব প্রতিনিধি:

মে ৭, ২০২৪, ১০:২০ এএম

এজে মোহাম্মদ আলীর  স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর স্মরণে দোয়া মাহফিল সুপ্রিম কোর্ট বারের মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ৬ই মে সোমবার বাদে আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে এজে মোহাম্মদ আলীর আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সুপ্রিম কোর্ট বারের  বর্তমান সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক , জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান প্রমুখ।

বিআরইউ

Link copied!