ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিএনপি নেতা আসলাম চৌধুরীর মুক্তিতে বাধা নেই

জালাল আহমদ, আদালত প্রতিবেদক

জালাল আহমদ, আদালত প্রতিবেদক

আগস্ট ১৯, ২০২৪, ০৪:৩১ পিএম

বিএনপি নেতা আসলাম চৌধুরীর মুক্তিতে বাধা নেই

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী।

সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট কে এম সাইফুল ইসলাম।

এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন যাবত স্থগিত ছিল।

২০১৬ সালের ১৫ মে ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আটক করা হয়। পরদিন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী আট বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি। তার বিরুদ্ধে ৭৬টি নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও চেকের মামলা রয়েছে। তিনি ৭৬টি মামলায়ই জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার জজ স্থগিত করার কারণে এতদিন মুক্তি পাননি তিনি।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সহ-সাংগঠনিক সম্পাদক পদ ছাড়াও আসলাম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

ইএইচ

Link copied!