ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ত্বকের রোগে সৌন্দর্য হারাচ্ছেন এই নায়িকা

সাহিদুল ইসলাম ভূঁইয়া

জানুয়ারি ১৬, ২০২৩, ০৮:২০ পিএম

ত্বকের রোগে সৌন্দর্য হারাচ্ছেন এই নায়িকা

দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মায়োসাইটিসে আক্রান্ত হয়েছেন। জানা গেল দক্ষিণী আরেক অভিনেত্রী মমতা মোহনদাসের অসুস্থতার কথা।

সোশ্যাল মিডিয়ায় মালয়ালাম অভিনেত্রী মমতা নিজেই অসুস্থতার খবর জানিয়েছেন।

হিন্দুস্তান টাইমসের খবরের সূত্রে জানা গেছে, আগে থেকেই ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন অভিনেত্রী মমতা। এবার ত্বকের ঔজ্জ্বল্য হারাচ্ছেন। তার মুখ বিবর্ণ হয়ে যাচ্ছে। সঙ্গীতশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে।

নিজের ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করে মমতা লেখেন, আমি তোমার উপস্থিতিকে উদযাপন করব, যা আগে কখনো করিনি। হ্যাঁ, ত্বকের রং হারাচ্ছি আমি। মমতা শ্বেতি রোগে আক্রান্ত।
২০১০ সাল থেকে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এই অভিনেত্রী। প্রথমবার লিমফ্যাটিক সিস্টেমে ক্যানসার ধরা পড়ে। ২০১৩ সালে স্তনের ক্যানসারে আক্রান্ত হন মমতা। এরপর থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন মমতা। এখন শ্বেতি ধরা পড়ল তার শরীরে।

এসবি/ এবি

Link copied!