ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আপনার ‘প্রিয় পুরুষ’কে প্রেমের প্রস্তাব দিন আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৫:৫৯ পিএম

আপনার ‘প্রিয় পুরুষ’কে প্রেমের প্রস্তাব দিন আজ

আজকে নারীদের জন্য বিশেষ একটি দিন। যে দিনটির জন্য আপনি হয়তো অপেক্ষা করছিলেন। আজ নারীর পক্ষ থেকে পুরুষকে প্রেমের প্রস্তাব পাঠানোর দিন।

চার বছর পর আজকের দিনটি ফিরে আসে। আজকের দিনটি চলে গেলে আবার ফিরে আসবে চার বছর পর। আর এ জন্যই অনেকেই আজকের দিনটিকে ‘তুলে রেখে দিয়েছিলেন’ বিশেষ কোনো কাজে ব্যয় করার জন্য।

আপনি জানেন কী আজ কিন্তু একটি বিশেষ কাজের দিন, আপনি যদি নারী হয়ে থাকেন তাহলে দিনটি আপনার জন্য একটু বেশিই বিশেষ। আজ নারীর পক্ষ থেকে পুরুষকে প্রস্তাব পাঠানোর দিন! যদি পছন্দের পুরুষ থেকে থাকে, তাহলে আজই সে কথা জানিয়ে দেওয়ার জন্য উপযুক্ত দিন। কেন জানেন?

সেই পঞ্চম শতাব্দীতে রোমানো-ব্রিটিশ পোপ সেন্ট প্যাট্রিককে কেউ একজন নারীদের হয়ে বলেছিলেন, ওদের তো মনের কথা জানাতে অনেক সময় লেগে যায়। বেশির ভাগ ক্ষেত্রে প্রিয়জনকে মনের কথা জানাতেই পারেন না। তার আগেই সেই প্রিয়জন ‘অফিশিয়ালি’ অন্য কারও হয়ে যান বা যে কোনো কারণেই হোক, তারা আলাদা হয়ে যান। যার ফলে নীরবেই তৈরি হয় অনেক বিচ্ছেদের গল্প। কোনো দিন সেগুলো ইতিহাসের পাতায় জায়গা পায় না।

তখন আয়ারল্যান্ডের সেই ধর্মপ্রচারক সেন্ট প্যাট্রিক নারীদের জন্য একটা দিন নির্দিষ্ট করে দেন। পছন্দের পুরুষকে সেদিন তারা বিয়ের প্রস্তাব পাঠাবেন। আর সেটা হলো চার বছর পর আসা ফেব্রুয়ারির অতিরিক্ত দিনটি, অর্থাৎ আজকের দিনটি।

সেন্ট প্যাট্রিক এ-ও নিয়ম করেন, যে পুরুষ অধিবর্ষে পাওয়া কোনো নারীর বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেবেন, সরকারি কোষাগারে তাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জরিমানা দিতে হবে। আয়ারল্যান্ড, ডেনমার্ক থেকে শুরু করে ইউরোপজুড়েই এদিন নারীদের পক্ষ থেকে পছন্দের পুরুষকে প্রেম ও বিয়ের প্রস্তাব দেওয়াটা অনেকটা অলিখিত প্রথার মতো চালু হয়ে যায়। এখন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশে দিনটিকে নারীদের পক্ষ থেকে ছেলেদের প্রস্তাব পাঠানোর দিন হিসেবে উদ্‌যাপন করা হয়।

আপনি যদি বিশেষ এই দিনটিতে আপনার পছন্দের পুরুষকে প্রপোজ করতে চান তাহলে আর দেরি না করে এক্ষনি করে ফেলুন।

আরএস

Link copied!