ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

না খেয়ে ছারপোকা কতদিন বাঁচে

জাহিন হাসান রাহাত, ঢাকা

জাহিন হাসান রাহাত, ঢাকা

জানুয়ারি ১০, ২০২৬, ০৩:৫৪ পিএম

না খেয়ে ছারপোকা কতদিন বাঁচে

গৃহস্থালির এক যন্ত্রণাদায়ক নাম ‘ছারপোকা’। একবার ঘরে এর উপদ্রব শুরু হলে তা দূর করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, মানুষহীন ঘরে বা খাবারের (রক্ত) উৎস না থাকলে এই পতঙ্গটি কতদিন টিকে থাকতে পারে? গবেষণায় দেখা গেছে, ছারপোকার টিকে থাকার ক্ষমতা অত্যন্ত বিস্ময়কর।

বিজ্ঞানীদের মতে, একটি পূর্ণবয়স্ক ছারপোকা সাধারণ তাপমাত্রায় কোনো প্রকার খাবার বা রক্ত না খেয়ে অনায়াসেই ২ থেকে ৫ মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। তবে পরিবেশের তাপমাত্রা যদি কম থাকে, তবে তাদের বিপাক প্রক্রিয়া ধীর হয়ে যায়। প্রতিকূল বা শীতল পরিবেশে এরা কোনো খাবার ছাড়াই এক বছর বা তারও বেশি সময় বেঁচে থাকতে সক্ষম।

অন্যদিকে, বাচ্চা ছারপোকা বা ‘নিম্প’রা পূর্ণবয়স্কদের তুলনায় কিছুটা কম সময় টিকতে পারে। তবে তারাও খাবার ছাড়া কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত বেঁচে থাকতে পারে। ছারপোকার এই দীর্ঘজীবী হওয়ার প্রধান কারণ হলো এদের শরীরের বিশেষ গঠন, যা দীর্ঘ সময় শক্তি সঞ্চয় করে রাখতে সাহায্য করে।

জানা যায়, কোনো বাড়ি অনেকদিন জনশূন্য পড়ে থাকলেও সেখান থেকে ছারপোকা পুরোপুরি নির্মূল হয় না। তারা ঘরের কোণে, তোষকের ভাঁজে বা আসবাবপত্রের চিপায় সুপ্ত অবস্থায় টিকে থাকে এবং পুনরায় মানুষের আনাগোনা শুরু হলে সক্রিয় হয়ে ওঠে। তাই ঘর ছারপোকামুক্ত করতে কেবল অভুক্ত রাখাই যথেষ্ট নয়, বরং যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও কীটনাশক ব্যবহার জরুরি।

Link copied!