ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

যেসব পেশার মানুষের মধ্যে পরকীয়ার প্রবণতা সবচেয়ে বেশি

জীবনযাপন ডেস্ক

জীবনযাপন ডেস্ক

মে ২১, ২০২৬, ০৩:০২ পিএম

যেসব পেশার মানুষের মধ্যে পরকীয়ার প্রবণতা সবচেয়ে বেশি
যে পেশার মানুষ বেশি পরকীয়ায় আসক্ত হয় (সংগৃহীত ছবি)

সম্পর্কের টানাপোড়েন, মানসিক চাপ কিংবা ব্যক্তিগত জীবনের অস্থিরতা- বিভিন্ন কারণে পরকীয়ার ঘটনা সমাজে আলোচনার বিষয় হয়ে ওঠে প্রায়ই। সম্প্রতি একটি অনলাইন ডেটিং প্ল্যাটফর্মের জরিপে উঠে এসেছে, কোন পেশার মানুষের মধ্যে পরকীয়ার প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, ১২টি পেশাকে কেন্দ্র করে পরিচালিত ওই জরিপে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে চিকিৎসা পেশা।

জরিপ অনুযায়ী, পরকীয়ায় জড়িত নারীদের মধ্যে প্রায় ২৩ শতাংশ ছিলেন চিকিৎসক বা নার্স। সংশ্লিষ্টদের ধারণা, দীর্ঘ সময়ের কর্মব্যস্ততা ও মানসিক চাপ এ প্রবণতার পেছনে ভূমিকা রাখতে পারে। অন্যদিকে পুরুষদের মধ্যে চিকিৎসক শ্রেণির অংশ ছিল প্রায় ৫ শতাংশ।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে শিক্ষা পেশা। জরিপে অংশ নেওয়া পরকীয়ায় জড়িত নারীদের ১২ শতাংশ এবং পুরুষদের ৪ শতাংশ শিক্ষক, প্রভাষক বা অধ্যাপক হিসেবে কাজ করেন বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া উদ্যোক্তা ও অর্থনীতি সংশ্লিষ্ট পেশাজীবীরাও রয়েছেন শীর্ষ তালিকায়। জরিপে দেখা যায়, ৯ শতাংশ নারী এবং ৮ শতাংশ পুরুষ এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন।

এরপরের অবস্থানগুলোতে রয়েছে খুচরা ব্যবসা, সমাজসেবা, গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি, আইন পেশা, বিনোদন অঙ্গন, কৃষি এবং রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা। বিশেষ করে পুরুষদের মধ্যে প্রায় ২৯ শতাংশ কোনো না কোনো ব্যবসায় জড়িত বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

তবে প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, এমন জরিপকে সমাজের সার্বিক বাস্তবতার প্রতিফলন হিসেবে দেখার সুযোগ নেই। এটি সীমিত অংশগ্রহণকারীদের তথ্যের ভিত্তিতে তৈরি হওয়ায় বিষয়টিকে হালকাভাবে দেখার পরামর্শও দেওয়া হয়েছে।

এএন

Link copied!