ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

রাজধানীতে উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২৫, ০৮:১৮ পিএম

রাজধানীতে উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

রাজধানীর তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে একদল অজ্ঞাতপরিচয় লোক অতর্কিতভাবে কার্যালয়টিতে প্রবেশ করে ভাঙচুর শুরু করে এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় কার্যালয়ের ভেতরে থাকা কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। 

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ পরিমাণ জানা না গেলেও অগ্নিকাণ্ডে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে দেশে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে সাংস্কৃতিক এই সংগঠনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যব্ক্ষেণ করছেন এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।

ইএইচ

Link copied!