ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকায় ৪৫ মিনিট বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ৭, ২০২২, ১১:২৪ পিএম

ঢাকায় ৪৫ মিনিট বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা

ভারত সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ওঠানাম ৪৫ মিনিট বন্ধ থাকবে।

বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছে, ভিভিআইপি মুভমেন্টের (প্রধানমন্ত্রীর আগমন) কারণে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

এয়ারলাইন্সগুলোকে এসময়ের মধ্যকার ফ্লাইটগুলো এগিয়ে বা পিছিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এছাড়াও বিমানবন্দরের যাত্রীদের সময় নিয়ে বিমানবন্দরের উদ্দেশে রওনা হতে অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এর আগে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়।

ইএফ

Link copied!