ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রতিবেদন

আর্থিক স্বচ্ছতায় বাংলাদেশের অগ্রগতি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৪:৫২ পিএম

আর্থিক স্বচ্ছতায় বাংলাদেশের অগ্রগতি

বাংলাদেশ সরকার আর্থিক স্বচ্ছতার ক্ষেত্রে আন্তর্জাতিক শর্ত পূরণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে এখনো ন্যূনতম মানদণ্ডে ঘাটতি রয়েছে। ২০২২ সালের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র বিভাগ।

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) আর্থিক পর্যালোচনা প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র বিভাগ বিশ্বের ১৪১টি দেশের সরকার এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মূল্যায়ন করেছে।

প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। 

প্রস্তাবিত নির্বাহী বাজেটও অনলাইনসহ জনসাধারণের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে পেরেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগে আর্থিক বরাদ্দ এবং আয় সর্বজনীনভাবে বাজেট নথিতে অন্তর্ভুক্তও ছিল।

চলতি বছরের আর্থিক স্বচ্ছতা প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সরকার প্রথমবারের মতো আন্তর্জাতিক যোগ্যতাগুলো অর্জনের পথে বড় ধরনের অগ্রগতি সাধন করেছে, যদিও ন্যূনতম গুণগতমান অর্জনে এখনো পিছিয়ে আছে।

এই প্রতিবেদনে বাংলাদেশের রাজস্ব খাতের স্বচ্ছতায় অগ্রগতি আনতে বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। 

এসব পরামর্শের মধ্যে রয়েছে—আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি অনুযায়ী বাজেট নথি প্রস্তুত করা, সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানটি স্বাধীনতার আন্তর্জাতিক মান নিশ্চিত করা, যথাসময়ে নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করা।

 

টিএইচ

Link copied!