ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মির্জাগঞ্জে ইউপি উপ-নির্বাচনে মোস্তাফিজুর চেয়ারম্যান নির্বাচিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ২, ২০২২, ০৭:০১ পিএম

মির্জাগঞ্জে ইউপি উপ-নির্বাচনে মোস্তাফিজুর চেয়ারম্যান নির্বাচিত

কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়া উৎসব মূখর পরিবেশে পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এ.টি.এম মোস্তাফিজুর রহমান (মোটরসাইকেল প্রতীক) ১৮৬ ভোটের ব্যবধানে ২হাজার ৯শত ২২ ভোট পেয়ে বেসরকারীভাবে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিনা রশিদ শিরিন (স্বতন্ত্র-চশমা প্রতীক) পেয়েছেন ২ হাজার ৭শত ৩৬ ভোট। আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহেদুল ইসলাম(সোহেল আহম্মেদ)-নৌকা প্রতীক-১ হাজার ৮শত ৬৪ ভোট পেয়ে ৪র্থ অবস্থানে রয়েছেন।

নির্বাচনে ইউনিয়নের ১৯হাজার ৯শত ৭৩ জন ভোটারের মধ্যে ১০হাজার ৪শত ৪ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকাল ৮টা থেকে ১১ টি ভোট কেন্দ্রে ৬৩টি বুথের মাধ্যমে ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহন চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি),র‌্যাব ও পুলিশের সমন্বয়ে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয় এবং ৮জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন।

এছাড়াও নির্বাচনী এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে আমড়াগাছিয়া পুলের হাট বাজার,মহিষকাটা বাজার ও সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন মহাসড়কের প্রবেশদ্বারে নিরাত্তা চৌকি  (চেকপোষ্ট) বসানো হয়।এদিকে প্রথমবারের মতো ইভিএমে ভোট প্রদান করে সন্তোষ প্রকাশ করেন ভোট দিতে আসা নারী-পুরুষ ভোটাররা।


ইএফ

Link copied!