ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কক্সবাজারে আ.লীগের জনসভা শুরু

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৭, ২০২২, ০১:১০ পিএম

কক্সবাজারে আ.লীগের জনসভা শুরু

পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।

শুরুতেই জনসভার সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুর ইসলাম চৌধুরী বক্তব্য দেন। স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানান, দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য দেবেন।

জনসভাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ব্যানার-ফেস্টুন আর তোরণের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার। নেতাকর্মীরা দলে দলে মিছিল ও স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আসছেন। তাদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই এক সপ্তাহ আগে থেকে কক্সবাজারে অবস্থান করছেন।

জানা গেছে, সর্বসাধারণের জন্য জনসভাস্থল সকাল ৮টার পর খুলে দেওয়ার কথা রয়েছে। তবে সকাল থেকেই লাবণী পয়েন্ট শেখ কামাল স্টেডিয়ামের মাঠে প্রবেশের মূল গেটে হাজার হাজার নেতাকর্মীর জটলা দেখা গেছে।  

এআই

Link copied!