ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সেলফি তুলে সমালোচিত ইনফান্তিনো

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৩, ০৭:১১ পিএম

সেলফি তুলে সমালোচিত ইনফান্তিনো

২০২২ বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলনে বলা তার কথা নিয়ে সমালোচনা হয়েছিল। এরপর বিশ্বকাপ ফাইনালের দিন ইনফান্তিনোর সমালোচনা হয়েছে পুরস্কারের মঞ্চে তার আচরণ নিয়ে। মেসিকে তিনি ধরে ট্রফির কাছে নিয়ে গিয়েছিলেন। এটা নিয়ে সমালোচনা করে কিংবদন্তি ইংলিশ ফুটবলার অ্যালান শিয়ারার বলেছিলে, ‘মেসিকে খেলার সময়ও এত আঁটসাঁট মার্ক কেউ করেনি।’

ইনফান্তিনো এবার সমালোচনার মুখে পড়েছেন পেলের শেষকৃত্যে গিয়ে অদ্ভুত এক কাণ্ড করে। পেলেকে শেষশ্রদ্ধা জানাতে তার কফিন গত সোমবার নেওয়া হয়েছিল সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে। ক্যারিয়ারের শেষ দুই বছর নিউইয়র্ক কসমসে খেলেছেন পেলে। এর আগে ক্যারিয়ারের শুরু থেকে ১৮টি বছর পেলে খেলেছেন সান্তোসে। মারা যাওয়ার আগে নিজেই বলে গিয়েছিলেন, তার মরদেহ যেন সান্তোসের মাঠে নিয়ে যাওয়া হয়।

পেলের কথা রেখে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে ২৪ ঘণ্টার জন্য রাখা হয়েছিল তার মরদেহ। ব্রাজিলের মানুষ ফুটবলের রাজাকে শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিল সেখানে। এ ছাড়া বিশ্বের নানা প্রান্ত থেকে খেলার জগতের তারকা আর সংগঠকেরা পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গিয়েছিলেন সান্তোসের মাঠে। পেলেকে যেন মানুষ শেষবারের মতো একবার দেখতে পায়, এ কারণে খুলে রাখা হয়েছিল কফিনের ঢাকনা। আর সেই খোলা কফিনের সামনে হঠাৎ নিজের মুঠোফোনটি বের করলেন ইনফান্তিনো।

ফোন বের করে তুললেন একটি সেলফি। ইনফান্তিনো সেলফি তোলার একটু পর সেখানে এক ব্যক্তি এসে দাঁড়ান। ইনফান্তিনোর সঙ্গে সেলফি তোলার জন্য মুঠোফোন বের করেছিলেন তিনি। কিন্তু ওই ব্যক্তিকে সেলফি তুলতে দেওয়া হয়নি। ইনফান্তিনো এরপর পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানান।

এবি

Link copied!