লালমাহন (ভালা) প্রতিনিধি:
জানুয়ারি ২৩, ২০২৩, ০৪:০০ পিএম
ভোলার লালমাহন গভীর রাতে আনদ ভ্রমনের নামে উচস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ করায় ১৮ ভ্রমণকারীসহ কাভার্ডভ্যান আটক করছ পুলিশ।
রোববার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শহরের ১ নম্বর ওয়ার্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের পৌরসভা গেইট সংলগ্ন এলাকা থেকে তাদরকে আটক করা হয়।
জানা যায়, ভোলার আলীনগর থেকে আনদ ভ্রমণের জন্য রাতে কাভার্ড ভ্যানযোগে চরফ্যাশনের উদ্দেশ্যে রওয়ানা করে ১৮জন কিশোর ও যুবক। রাত সাড়ে তিনটার দিকে পৌরসভা গেইট সংলগ্ন এলাকায় আসলে ওই কাভার্ড ভ্যানটিকে আটক করে থানার রাত্রিকালীন দায়িত্বরত এসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স।
এ ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, আনদ ভ্রমণের নামে উচস্বরে স্পিকার বাজিয়ে শব্দদূষণ ও মানুষকে বিরক্ত করার কারনে ১৮ ভ্রমণকারীসহ তাদের বহন করা কাভার্ড ভ্যানটি আটক করা হয়। আটককৃতদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিভাবকরা আসলে পরবর্তী পদক্ষপ গ্রহণ করা হবে।
আরএস