ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৬ দফা দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ০৪:১৯ পিএম

৬ দফা দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মানববন্ধন

সর্বনিম্ন মজুরি ২৪ হাজার টাকা ও ৩ টি গ্রেড নির্ধারণ এবং বাৎসরিক ১০ শতাংশ মজুরি বৃদ্ধি সহ ছয় দফা দাবিতে মানবন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক পরিষদ। গার্মেন্টস শ্রমিক পরিষদের নেতারা দাবি তুলে বলছেন, গার্মেন্টসের উৎপাদন ও রপ্তানি দুটোই বিপুল পরিমাণে বেড়েছে। কিন্তু শিল্পের উন্নয়নের কোন ফলই গার্মেন্টস শ্রমিকরা পাচ্ছে না।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে  জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক পরিষদ কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে এ সকল দাবি জানানো হয়।

সভাপতির বক্তব্যে মোঃ আলাউদ্দিন মিয়া বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের মজুরি দিয়ে জীবন যাপন করা দূর্বিসহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খাদ্য, নিত্য পণ্য, চিকিৎসা, শিক্ষা ব্যয়, বাড়িভাড়া, যাতায়াত ভাড়া ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় অবিলম্বে নিম্নতম মঞ্জুরি বোর্ড গঠনের দাবি এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। দীর্ঘ দিন ধরে বিভিন্ন সংগঠন ও জোটের পক্ষ থেকেও মজুরি বোর্ড গঠনের দাবি করে আসছে।

তিনি বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রম আইনের ১৪১ ধারা অনুযায়ী জীবনযাপন ব্যয়, জীবনযাপনের মান, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনা করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য করতে হবে। ৭০শতাংশ বেসিক মজুরি নির্ধারণ করে, নিম্নতম মজুরি ২৪ হাজার টাকা ঘোষনাসহ ৩টি গ্রেডে নির্ধারন করার দাবি জানাচ্ছি।

গার্মেন্টস শ্রমিক পরিষদের সদস্য সচিব ও রেডিমেড গার্মেন্টস ওয়ার্কস ফেডারেশনের সভাপতি দাগী ইয়াসমিন বলেন, শ্রম আইন অনুযারী সেই সেক্টরের জন্য মজুরি কমিশন গঠিত হবে। সেই সেটরের সর্বোচ্চ প্রতিনিধিত্বকারী সংগঠনের প্রতিনিধিকে মজুরি বোর্ডের সদস্য করার জন্য আমরা অনুরোধ করছি। বর্তমানে শ্রমিকদের মজুরির সাথে জীবনমানের খরচ এতোই বৃদ্ধি পেয়েছে যে তা দিয়ে কোন ভাবেই শ্রমিকদের জীবিকা নির্বাহ হয় না।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকগন দেশের মূল অর্থনৈতিক চালিকা শক্তি। অথচ তাদের জন্য সামাজিক নিরাপত্তার কোন ব্যবস্থা নাই। তাদের জন্য নাই কোন প্রণোদনা ব্যবস্থা। তাই আমরা সকল গার্মেন্টস শ্রমিকদের জন্য অবিলম্বে রেশনিং ব্যবস্থা চালুর জোর দাবি জানাচ্ছি।

গার্মেন্টস শ্রমিক পরিষদের ০৬ দফা দাবি গুলো হলো:

১) গার্মেন্টস শ্রমিকদের জন্য অবিলম্বে নিম্নতম মজুরি বোর্ড গঠন করতে হবে।
২) গার্মেন্টস সেক্টরের শ্রমিকদের প্রতিনিধিদের মজুরি বোর্ডের সদস্য করতে হবে।
৩) নিম্নতম মজুরি ২৪ হাজার টাকা (৭০% মূল বেসিক) ঘোষণাসহ ৩টি গ্রেডে নির্ধারন করতে হবে। 
৪) প্রতি বছর ১০% বাৎসরিক মজুরি বৃদ্ধি করতে হবে।
(৫) নিম্নতম মজুরি ঘোষনায় বিলম্ব হলে মূল বেসিকের ৪০% মহার্ঘ্য ভাতা দিতে হবে।
৬) স্বল্পতম সময়ের মধ্যে সকল গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

গার্মেন্টস শ্রমিক পরিষদ এর আহবায়ক ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন গার্মেন্টস্ শ্রমিক পরিষদের যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জাহানারা বেগম, বাংলাদেশী গার্মেন্টস ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোরশেদ আলম, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক মরিয়ম আক্তার, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ নাহিদুল হাসান নয়ন, বাংলাদেশ ন্যাশনাল লেবার ফেডারেশনের সহ-সভাপতি মাহবুব আলম আকনসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবি

Link copied!