ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৩৭ তম ফোবানা কনভেনশন সেপ্টেম্বরে

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১২, ২০২৩, ০৫:২৬ পিএম

৩৭ তম ফোবানা কনভেনশন সেপ্টেম্বরে

ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) এর  উদ্যোগে ৩৭ তম ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে এটি অনুষ্ঠিত হবে। বৃহত্তম বাংলাদেশী এ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, যার সাথে যুক্ত আছে যুক্তরাষ্ট্র ও কানাডার অন্যস্থত বিভিন্ন বাংলাদেশী সংগঠন সমূহ।

রোববার (১২ মার্চ) বেলা ১২ টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানা যায়।

ফোবানার লক্ষ্য ও উদ্দেশ্য  সম্পর্কে এ কমিটির নির্বাহী সভাপতি আতিকুর রহমান বলেন, ফোবানার মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি, কৃষ্টি ও ভাষাকে উত্তর আমেরিকায় বসবাসরাত বাংলাদেশীদের অংশগ্রহণের মাধ্যমে উজ্জীবিত রাখা এবং নতুন প্রজন্মের কাছে এর প্রচার ও প্রসার করা।

তিনি আরও বলেন, ফোবানা সম্মেলন হচ্ছে বিদেশের মাটিতে হাজার বাংলাদেশীদের মিলন মেলা, যেখানে আপনারা খুঁজে পাবেন বাংলাদেশকে, যেখানে সারা বিশ্বের মানুষ  জানতে পারবে অদম্য গতিতে এগিয়ে চলা বাংলাদেশের গল্প। এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে বিশেষ আলোচনা।

ফোবানা সম্মেলনে যেসব কর্মসূচীসমূহ থাকবে সে সম্পর্কে অন্যান্য বক্তারা বলেন, এবারের সম্মেলনটিতে থাকবে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের উপর বিশেষ সেমিনার ও প্রদর্শনী।

এতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, দেশপ্রেম, ও আত্মত্যাগের ইতিহাস।

তারা আরও বলেন, বিগত সম্মেলনের মতো এবারও থাকছে মুক্তিযুদ্ধের উপর বিশেষ বিশেষ অনুষ্ঠান। যাতে করে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে পারে। বুঝতে পারে ৩০ লাখ শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া আমাদের সোনার বাংলাদেশের জন্মের ইতিহাস।

উল্লেখ্য,  ফোবানা সম্মেলনটি প্রতি বছর উত্তর আমেরিকার (ইউ.এস.এ. ও কানাডার) বিভিন্ন শহরে উদযাপিত হয়। এবার দীর্ঘ দিন পর বাংলাদেশ এসোসিয়েশন অফ মন্ট্রিল ফোবানা সম্মেলনটি করতে যাচ্ছে। সম্মেলনটিকে স্বার্থক করতে ইতোমধ্যে (শেরাটন লাভাল হোটেল কনভেনশন) হলটি নির্ধারণ করা হয়েছে এবং শিল্পীদের আমন্ত্রণ করার কাজ দ্রুত চলমান রয়েছে।

ফোবানার নির্বাহী কমিটির চেয়ারপার্সন আতিকুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ফোবানার নির্বাহী কমিটির সেক্রেটারী ড. রফিক খান, যুগ্ম নির্বাহী সচিব কবির কিরন, সাবেক সদস্য সচিব সৈয়দ এম হোসেন বাবু প্রমুখ।

এআরএস

Link copied!