ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৬, ২০২৩, ০৭:০৭ পিএম

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ উদযাপিত

দেশব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৩ উদযাপন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এ বছর ক্রীড়া দিবসের প্রতিপাদ্য ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন শেখ হাসিনার দর্শন’।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষ্যে রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স থেকে শুরু করে হাইকোর্ট-শিক্ষা ভবন হয়ে পুনরায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স প্রাঙ্গন পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ। এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ, ক্রীড়া ফেডারেশনের নেতৃবৃন্দ, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।

র‌্যালির শুরুতে সকাল সাড়ে ৭ টায় শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মহিউদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অকুন্ঠ সর্মথন, সার্বিক সহযোগিতা ও সুনিপূণ দিক নির্দেশনায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া) মো. নজরুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. মোস্তফা কামাল মজুমদার, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ প্রমুখ।

এছাড়া এক শুভেচ্ছা বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি দেশের সকল ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরএস
 

Link copied!