ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফের প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন নজরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩১, ২০২৪, ১২:৩৭ পিএম

ফের প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হলেন নজরুল ইসলাম
ছবি: সংগ্রহীত

আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্পিচ রাইটার’ পদে নিয়োগ পেলেন মো. নজরুল ইসলাম। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম সচিব ড. আশরাফুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. নজরুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর ‘স্পিচ রাইটার’ পদে সরকারের সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার পদে নিয়োগ পান প্রধানমন্ত্রীর সাবেক এই অতিরিক্ত প্রেসসচিব। নজরুল ইসলাম ২০০৯ থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব হিসেবে কর্মরত ছিলেন।

২০১৫ সালে তিনি রাষ্ট্রপতির কোটায় যুগ্ম সচিব এবং ২০১৭ সালে ১০ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব হিসেবে নিয়োগ পান। পরে ওই বছরের ১৮ অক্টোবর তিনি প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব পদে যোগ দেন। ২০১৮ সালের ১৪ আগস্ট থেকে চলতি বছরের ৭ জানুয়ারি পর্যন্ত তিনি গ্রেড-১ নিয়ে সচিব পদমর্যাদায় অতিরিক্ত প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

নজরুল ইসলাম ১৯৮৪ ব্যাচের একজন সরকারি কর্মকর্তা। ২০১৯ সালের ৮ জানুয়ারি তিনি অবসরোত্তর ছুটিতে যান। সে সময় নজরুল ইসলামের পিআরএল বাতিল করে প্রধানমন্ত্রী তাঁর স্পিচ রাইটার পদে তাঁকে নিয়োগ দেন।

বগুড়ার এই কৃতী সন্তান বেশ কয়েকটি গ্রন্থের প্রণেতা এবং তাঁর লেখা বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটক টেলিভিশনে প্রচার ও মঞ্চস্থ হয়েছে।

এআরএস

Link copied!