ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইউআইইউ’তে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক ৭ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৮, ২০২৪, ০৫:৫০ পিএম

ইউআইইউ’তে নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক ৭ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) তিন দিনব্যাপী নবায়নযোগ্য জ্বালানির উন্নয়ন ও প্রযুক্তি বিষয়ক ৭ম আন্তর্জাতিক সম্মেলন (আইসিডিআরইটি- ২০২৪) শুরু হয়েছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সকাল ১১:০০ টায় ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং সেন্টার ফর এনার্জি রিসার্চ এই সম্মেলনের আয়োজন করে।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী) ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, বীর বিক্রম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। 

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন আইসিডিআরইটি’২৪ সম্মেলনের অর্গানাইজিং চেয়ার এবং ইউআইইউ ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ-এর নির্বাহী পরিচালক প্রফেসর এমেরিটাস ড. এম. রিজওয়ান খান, ইউআইইউ’র স্কুল অব সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এর ডীন প্রফেসর ড. হাসান সারওয়ার এবং আইসিডিআরইটি’২৪ সম্মেলনের অর্গানাইজিং কো-চেয়ার এবং ইউআইইউ সিইআর-এর পরিচালক জনাব শাহরিয়ার আহমেদ চৌধুরী । উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিডিআরইটি’২৪ সম্মেলনের টেকনিক্যাল চেয়ার প্রফেসর ড. ইন্তেখাব আলম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- মানবজাতির ভবিষ্যতকে নিরাপদ রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পরিবেশ নিশ্বিত করার জন্য সবার দৈনন্দিন জীবনে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করার ওপর গুরুত্ব দিতে হবে। 

এছাড়াও তিনি বলেন এই সম্মেলনে যেসব গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে তা এ খাতে আগামীদিনের চ্যালেঞ্জ উত্তরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় নবায়নযোগ্য শক্তির উন্নয়ন অর্থনৈতিকভাবে কিভাবে লাভবান হবে তা নিয়ে সম্মেলনে বিশদ আলোচনা করেন বক্তারা।

এবারের সম্মেলনে যেসব গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়েছে তা এ খাতে আগামীদিনের চ্যালেঞ্জ উত্তরনে কাজে দেবে। সরকার সবুজ জ্বালানি নিয়ে কাজ করছে জানিয়ে তিনি বলেন, আমরা ইতোমধ্যে বেশকিছু চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং এটি চলমান রয়েছে।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে কানাডা, তুরস্ক, নেপাল, ভূটান, ফিলিপাইন ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক গবেষণাপত্র উপস্থাপিত হবে। এসব গবেষণা বাংলাদেশের নবায়নযোগ্য শক্তির উন্নয়নের পাশাপাশি শিল্প উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজে আসবে। 

এই বছরের সম্মেলনে ৫ টি কীনোট স্পীচ ও ১ টি ইনভাইটেড সেশন উপস্থাপন করা হবে। তিন দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন টেকনিক্যাল সেশনে জ্বালানি গবেষণার ওপর দেশি-বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন। ইউআইইউ ২০০৯ সাল থেকে এই আন্তর্জাতিক সম্মেলটির আয়োজন করে আসছে এবং এ বছর ইউআইইউ’র ৬ষ্ঠ আয়োজন।  

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তাবৃন্দ, জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, গবেষক, অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!