ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন স্পিকার

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

মার্চ ২১, ২০২৪, ১১:৪২ এএম

আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন স্পিকার

সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে যোগ দিতে গত বুধবার (২০ মার্চ) দিনগত রাত ৩টায় সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

সুইজারল্যান্ডের জেনেভায় আগামী ২৩ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৫ দিনব্যাপী ১৪৮তম এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংসদীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো. মুজিবুল হক এমপি এবং আখতারুজ্জামান এমপি ঢাকা ত্যাগ করেছেন।

এছাড়া সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব এম. এ কামাল বিল্লাহ, যুগ্ম সচিব এনামুল হক, যুগ্ম সচিব মো. নাজমুল হক, উপসচিব মো. ওয়ারেস হোসেন এবং উপসচিব মো. জসিম উদ্দিন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। 

সুইজারল্যান্ড থেকে সফর শেষে স্পিকার, সংসদীয় প্রতিনিধি দল ও তার সফরসঙ্গীরা আগামী ২৯ মার্চ দেশে ফিরবেন।

বিআরইউ

Link copied!