ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
২০২৪-২৫ অর্থবছরের বাজেট

সিগারেটে কার্যকর করারোপে গুরুত্ব দেয়ার আহ্বান সংসদ সদস্যদের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২, ২০২৪, ০৫:০০ পিএম

সিগারেটে কার্যকর করারোপে গুরুত্ব দেয়ার আহ্বান সংসদ সদস্যদের

প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে ‍‍`তামাকমুক্ত বাংলাদেশ ‍‍`গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করতে দেশে সিগারেটের সহজলভ্যতা কমাতে হবে। যাতে করে সম্প্রতিক মূল্যস্ফীতি এবং আয়ের প্রবৃদ্ধির কথা মাথায় রেখে আসন্ন ২০৪০-২৫ অর্থবছরের বাজেটে নিম্ন, মধ্যম,ও উচ্চ, ও প্রিমিয়াম স্তরের সিগারেটের খুচরা মূল্য যথাক্রমে ৩৩ শতাংশ, ১৯ শতাংশ, ১৫ শতাংশ এবং ১৩ শতাংশ বাড়ানোর আহ্ান জানিয়েছে সংসদ সদস্যরা।

আজ (বৃহস্পতিবার, ২ মে ২০২৪) ঢাকায় বিয়াম ফাউন্ডেশন ভবনে আয়োজিত প্রাক-বাজেটে সিগারেটের  ওপর কার্যকর করারোপ জাতীয় সংলাপ আলোচনা সভায় তারা এ আহ্বান জানিয়েছেন। বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে আলোচনা সভায় আলোচনা করেন- সাবেক মন্ত্রী ড. এম এ মান্নান, এমপি, মুহাম্মদ আফতাব উদ্দিন সরকার, এমপি(নীলফামারী ০১),ফেরদৌস আহমেদ এমপি(ঢাকা ১০), জারা জাবীন মাহবুব এমপি( মহিলা আসন ৭), মো,আব্দুর রশিদ এমপি ( জামালপুর ০৪),সাহাদারা মান্নান এমপি(বগুড়া ০১)মো,আসাদুজ্জামান আসাদ এমপি(রাজশাহী ০৩)খাদিজাতুল আনোয়ার এমপি(চট্টগ্রাম ০২) মো, শফিকুল ইসলাম এমপি(সিরাজগঞ্জ ০৪)

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. আতিউর রহমান সভাপতিত্বে এই আলোচনায় বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. এসএম জুলফিকার আলী(রিসার্চ ডিরেক্টর,বিইইটিসি ফোরাম), ড. নাজমুল ইসলাম ( বুয়েট), ড. গোলাম আহমেদ ফারুকী (ডিন,ইউসিএসআই বিশ্ববিদ্যালয়)। উন্নয়ন সমন্বয়-সহ আরও কয়েকটি তামাক-বিরোধী সংগঠনের পক্ষে সিগারেটে কার্যকর করারোপের প্রস্তাবনা উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী।

মো,আফতাব উদ্দিন সরকার , এমপি এবং আব্দুর রশিদ, এমপি নিম্ন আয়ের মানুষ এবং কিশোর-তরুণদের সিগারেট ব্যবহারে নিরুৎসাহিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেটে সিগারেটের খুচরা মূল্য বাড়ানো এবং এগুলোর ওপর বেশি বেশি করারোপের পক্ষে মত দেন।

এসডিজি-সহ জাতীয় উন্নয়ন লক্ষ্যগুলো অর্জনের জন্য নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা একান্ত জরুরি, আর সে জন্য সিগারেট ব্যবহার কমাতে বাজেটে যথাযথ উদ্যোগ থাকা বাঞ্ছনীয় বলে অভিমত দেন- ফেরদৌস আহমেদ , এমপি এবং জারা জাবীন মাহবুব , এমপি। তাদের বক্তব্যে সিগারেট বিক্রি থেকে আসা করের পরিমাণের চেয়ে সিগারেটের কারণে জনস্বাস্থ্যের ক্ষতির দিকে বেশি নীতি-মনোযোগ কাম্য বলে মন্তব্য করেন।

ড. আতিউর রহমান বলেন যে, সিগারেটে কার্যকর করারোপই এই ক্ষতিকারক পণ্যের ব্যবহার কমিয়ে আনার সবচেয়ে কার্যকর উপায়। এ কারণেই দেশের তামাক-বিরোধী নাগরিক সংগঠনগুলো সিগারেটে কার্যকর করারোপের পক্ষ অবস্থান নিয়েছে। তবে সিগারেট ব্যবহার কমলেও যেন সরকারের রাজস্ব আয়ে বড় চাপ না পড়ে- সে বিষয়টি মাথায় রেখেই কার্যকর করারোপের প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

এই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করা গেলে একদিকে সিগারেট ব্যবহারের হার ৯ শতাংশ কমবে, অন্যদিকে সিগারেট বিক্রি থেকে আসা করের পরিমাণ ২৮ শতাংশ বাড়বে বলে জানান তিনি।

আরএস

Link copied!