ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীর একই গ্রামে ৪৬ মুক্তিযোদ্ধা: স্মৃতি সংরক্ষণে নাম ফলক

ফেনী প্রতিনিধি:

ফেনী প্রতিনিধি:

জুন ২, ২০২৪, ০১:৪৬ পিএম

ফেনীর একই গ্রামে ৪৬ মুক্তিযোদ্ধা: স্মৃতি সংরক্ষণে নাম ফলক

ফেনীর এক গ্রামেই ৪৬ জন বীর মুক্তিযোদ্ধা। তাঁদের স্মৃতি সংরক্ষণে স্থাপন করা হয়েছে নাম সম্বলিত ফলক।

শনিবার (০১ জুন) শেষ বিকালে এ ফলক স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের  সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় জাকের হোসেন নামে এক বীর মুক্তিযোদ্ধা এ উদ্যোগ নিয়েছিলেন। এটি বাস্তবায়নে স্থানীয় মুক্তিযোদ্ধারা ও মরহুম আনোয়ার উল্ল্যাহ ভূঞার পরিবার ভূমিকা রেখেছেন।

নিজের নির্বাচনী এলাকার ফুলগাজী উপজেলাস্থ জগতপুর গ্রামের ওই ৪৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম সম্বলিত ফলক স্থাপন অনুষ্ঠানে আলাউদ্দিন নাসিম বলেন, শিক্ষা-দীক্ষায় উন্নত, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী ফুলগাজীর জগতপুর গ্রামের মতো আরেকটি গ্রাম এ দেশে বিরল। এই গ্রামেই ৪৬ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। যারা মুক্তিযুদ্ধের সসয় রণাঙ্গনে দেশের জন্য লড়াই করে অবদান রেখেছেন। এটি নিয়ে গর্ব করা যায়।

এ সময় তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশ স্বাধীন করেছেন। হানাদার বাহিনী ফুলগাজী এলাকা দখল করতে অনেক বেগ পেতে হয়েছিল। এই অঞ্চলটি হানাদারবাহিনী থেকে সর্বপ্রথম মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। ৬ ডিসেম্বর ফেনী মুক্ত হলেও ফেনীর উত্তরাঞ্চল মুক্ত হয় ২ ডিসেম্বর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ওই এলাকার কৃতি সন্তান ও ফেনী জেলা বিএমএ সভাপতি  ডা. সাহেদুল ইসলাম কাওসার বলেন, বীর মুক্তিযোদ্ধারা ফলক নির্মাণে আমাদের পরিবারের কাছে ভূমি চেয়েছিল। আমরা আনন্দের সঙ্গে সেই সুযোগ গ্রহণ করেছি। বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণে ভূমিকা রাখার সুযোগ পেয়ে আমাদের পরিবারও কৃতজ্ঞ।

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এবাদ উল্ল্যাহ ভুঞা বলেন, গ্রামের ৪৬ জন মুক্তিযোদ্ধার মধ্যে বর্তমানে ২২ জন জীবিত রয়েছেন। এমন উদ্যোগ বাস্তবায়নের ফলে আগামী প্রজন্ম এ জনপদের সূর্য সন্তানদের ব্যাপারে জানতে পারবে।

ফেনী জেলা পরিষদ সদস্য সৈয়দ সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ভূঁইয়া, বিএমএ সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

বিআরইউ

Link copied!