ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গ্লোবাল ইয়ুথ লিডারের স্বীকৃতি পেলেন রাইমা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২০, ২০২৪, ০৩:২৬ পিএম

গ্লোবাল ইয়ুথ লিডারের স্বীকৃতি পেলেন রাইমা চৌধুরী

এইচআর লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাইমা চৌধুরী মর্যাদাপূর্ণ ‍‍‘২০২৪ গ্লোবাল ইয়ুথ লিডার‍‍’ পুরস্কারে ভূষিত হয়েছেন। 

সম্প্রতি অস্ট্রিয়ায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত ‍‍`২০২৪ ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্স: ডিজাইনিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট‍‍` অনুষ্ঠানে তাঁকে এ স্বীকৃতি প্রদান করা হয়।

ওয়ার্ল্ড ইকো-ডিজাইন কনফারেন্স তাদের বিবৃতিতে জানায়, উইমেনস ইন্টারন্যাশনাল শিপিং অ্যান্ড ট্রেডিং অ্যাসোসিয়েশন এশিয়ার কার্যনির্বাহী সদস্য এবং এর বাংলাদেশ চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী কন্টেইনার জাহাজের একমাত্র মালিক ও অপারেটর কর্ণফুলী গ্রুপের কোম্পানি এইচআর লাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাইমা চৌধুরীকে তাঁর অসামান্য কাজের জন্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।

রাইমা চৌধুরীর গ্লোবাল ইয়ুথ লিডার হিসেবে স্বীকৃতি পাওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, এ স্বীকৃতি তাঁর পরিবেশ এবং টেকসই উন্নয়ন ভাবনাকে বাস্তবায়ন করার, সমুদ্র খাতকে পরিবেশবান্ধব করার এবং শিপিং ও লজিস্টিকস খাতে নারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচনের গুরুত্ব তুলে ধরে। এটি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বৈশ্বিক নেতৃত্ব প্রদানের স্বীকৃতিও বটে।

বিআরইউ

Link copied!