ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
শ্রমিকদের মৃত্যু নিয়ে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

হায়াত-মউত আল্লাহর হাতে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২০, ২০২৪, ০৬:৩২ পিএম

হায়াত-মউত আল্লাহর হাতে
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে প্রতিনিয়ত নির্যাতিত হয়ে প্রাণ হারাচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা। এ নিয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, হায়াত-মউত আল্লাহর হাতে।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ-জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অনুষ্ঠানে জাপানগামী ২৫ জন কর্মীর হাতে স্মার্টকার্ড তুলে দেওয়া হয়।

এ সময় মধ্যপ্রাচ্যে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের হায়াত-মউত আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। শ্রমিকদের নিরাপত্তা রক্ষার্থে বর্তমান সরকার অনেক আন্তরিক। আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। এ ছাড়া অ্যাম্বাসিও (দূতাবাস) কাজ করে যাচ্ছে।’

মাত্র ৫ হাজার ১৫০ টাকা খরচে সরকারিভাবে জাপানে দক্ষ কর্মী যাচ্ছে। এ খরচে আগামী ২৪ ফেব্রুয়ারি ২৫ জন টেকনিক্যাল ইন্টার্ন টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন।

তিনি জানান, চলতি বছর এ পর্যন্ত জাপানি ভাষায় পারদর্শী ৪৬ জন কর্মী জাপান গেছেন, যা ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২০৮ জন।

অবৈধপথে বিদেশগামীদের তথ্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কাছে নেই জা‌নি‌য়ে প্রতিমন্ত্রী শফিকুর ব‌লেন, ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে মন্ত্রণালয়।

এ সময় মালয়েশিয়ায় কর্মী যে‌তে না পারার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী ব‌লেন, ২৪ জুন তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থাও নেওয়া হবে।

আরএস

Link copied!