ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা প্রতিনিধি:

জুলাই ১৬, ২০২৪, ০৭:৩০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর

কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও কোটা সংস্কারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।অবরোধের এক পর্যায়ে আজ পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার নামজুল হাসান বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিনা উসকানিতে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। এসময় পুলিশের গাড়ি ভাঙচুর করে তারা। পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে ভিক্টোরিয়া সরকারি কলেজ, সরকারি কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে খণ্ড খণ্ড মিছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে জড়ো হয়।

তিনি বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে সবাই একযোগে বের হয়। বিকেল ৪টার দিকে মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকা অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী মহাসড়ক দখল করে রেখেছে।

অবরোধ চলাকালে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে উত্তেজিত শিক্ষর্থীরা। এসময় চার পুলিশ সদস্যকে বেদম মারধর করা হয়। মারধরের শিকার হয়ে পুলিশ সদস্যরা মহাসড়ক ছেড়ে টমছমব্রিজ সড়কে অবস্থান নেয়। শেষ পর্যন্ত মহাসড়কে থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে মঙ্গলবার অন্য দিনের মতো মহাসড়কে গাড়ির উপস্থিতি চোখে পড়েনি। বিশেষ করে যাত্রীবাহী বাস ছিল হাতেগোনা। মহাসড়ক অবরোধের পর সব যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বিআরইউ

Link copied!