ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

‘ওরা আমাদের রক্ত নিয়েছে, আমরা তো শুধু লাল রং দিয়েছি’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২, ২০২৪, ০৪:৫২ পিএম

‘ওরা আমাদের রক্ত নিয়েছে, আমরা তো শুধু লাল রং দিয়েছি’

চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে জড়ো হয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় পুলিশের একটি আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ারের (এপিসি) সামনের কাঁচে লাল রং করে দিয়েছেন তারা।

শুক্রবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে।

এর আগে রাজধানীর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগে পৌঁছায়। সেখানে পুলিশের একটি এপিসি পেয়ে তার সামনের কাঁচে লাল রং স্প্রে করে দেন কয়েকজন শিক্ষার্থী।

পুলিশের গাড়িতে কেন লাল রং করা হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে গলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ঝোলানো এক শিক্ষার্থী বলেন, ‘ওরা আমাদের রক্ত নিয়েছে। আমরা তো শুধু লাল রং দিয়েছি।’

ভেতরে থাকা পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই। কিন্তু আমরা এটা করতে বাধ্য হয়েছি।’

এরমধ্যে কয়েকজন শিক্ষার্থী এপিসির ওপর উঠে যান। এ সময় এক পুলিশ সদস্য তাদের গাড়ির ওপর থেকে নেমে যাওয়ার অনুরোধ করেন। এর উত্তরে ওই ছাত্র বলেন, ‘এখনই নেমে যাচ্ছি’।

তখন এক পুলিশ সদস্য ওই আন্দোলনকারীর সঙ্গে কথা বলতে চান। কিন্তু এর উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আমি আপনাকে বিশ্বাস করি না, কথা বলার ছলে উঠিয়ে নিয়ে যাবেন।’

তবে এ সময় পুলিশ সদস্য আর কথা বাড়াননি বরং তাকে শান্ত থাকতে দেখা যায়।

বিআরইউ

Link copied!