ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ভয়াবহ বন্যা

পানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২২, ২০২৪, ০১:২৬ পিএম

পানির নিচে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

টানা বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির কারণে দেশের নয়টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এরই মধ্যে বন্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম পানিতে তলিয়ে যাওয়ায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছে যানবাহন চালক ও যাত্রী সাধারণ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে এ যানজট শুরু হয়। যতই সময় গড়াচ্ছে ততই যানজট আরও দীর্ঘ হচ্ছে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানির নিচে চলে গেছে। ফলে অতি সাবধানে খুব ধীরগতিতে যানবাহন চলছে। ফলে ৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়েছে।

ট্রাক চালক হাসমত উল্লাহ বলেন, ‘কালির বাজারের পর থেকে সড়কে হাঁটুপানি। ফলে গাড়ি চালানো অনেক কষ্টকর। ধীরগতি হওয়ায় সড়কে যানজট লেগেছে।’

মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন বলেন, ‘মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।’

বিআরইউ

Link copied!