ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ৯, ২০২৪, ০৫:২৭ পিএম

বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

বিশ্ব ডাক দিবস উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট এবং দশ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম অবমুক্ত করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। দিবসটি উপলক্ষ্যে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।

বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিস কক্ষে উপদেষ্টা স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খাম অবমুক্ত করেন।

দিবসটি উপলক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এক বিবৃতিতে সকলকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে ডাক বিভাগের দুর্লভ ডাক টিকেটের ছবি সংবলিত বিশেষ অ্যালবাম Natural Beauty & Wildlife of Bangladesh Postage Stamps এর মোড়ক উন্মোচন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

উল্লেখ্য, ১৮৭৪ সালের এই দিনে সুইজারল্যান্ডের বার্নে ২২ দেশের অংশগ্রহণে গঠিত হয় ইউনিভার্সেল পোস্টাল ইউনিয়ন (ইউপিইউ)। ইউনিয়ন গঠন করার দিনটি স্মরণীয় রাখতে সংগঠনের পক্ষ থেকে ১৯৬৯ সালে ডাক ইউনিয়নের ১৬তম অধিবেশনে ৯ অক্টোবরকে বিশ্ব ‘ডাক ইউনিয়ন দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত বিশ্ব ডাক ইউনিয়নের ১৯তম অধিবেশনে "বিশ্ব ডাক ইউনিয়ন দিবসের" নাম পরিবর্তন করে ‘বিশ্ব ডাক দিবস’ রাখা হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান, ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দীনসহ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!